সাগর-রুনি হত্যা মামলার বিষয়ে আবারো আশার বাণী শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, শিগগিরই এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেবে র‌্যাব।

রোববার সকালে সচিবালয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, একুশে ফেব্রুয়ারিকে ঘিরে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা নেই। আপনার জানেন এটা হাইকোর্টের দিক-নির্দেশনায় আমাদের র‌্যাব বাহিনী কাজ করছেন। র‌্যাব বাহিনী ডিএনএ নিয়ে কাজ করছেন। আমরা মনে করি শিগরিরই তারা আমাদের আলোকিত করতে পারবেন।'

একুশে ২১ ফেব্রুয়ারি নিরাপত্তার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, '২০ ফেব্রুয়ারির রাত থেকে শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ব্যাপক নিরাপত্তা থাকবে। এছাড়াও শহীদ মিটার, শাহবাগ, টিএসসি, নীলক্ষেত সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে।'

এসএম