মুন্সিগঞ্জ সদরের ভিটির শিলমন্দির এলাকার ‘বারের লেংটার’ মাজার থেকে দুই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মাজারের খাদেম মাসুদ খানের ভাষ্য, নিহত আমেনা বেগম (৬০) আমার এখানে খাদেম হিসেবে দির্ঘদিন যাবৎ অবস্থান করছিল।
আর নিহত তাইজুন খাতুন (৪৮) মাজারে ভক্ত হিসেবে মাঝে মাঝে আগমন সিল। গতরাতে মাজারে ছিল তারা। সকালে এসে মাজারের তালা খুলে ভিতরে প্রবেশ করেই দেখি তাদের মরদেহ পড়ে আছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুইজনের মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর পক্রিয়া চলছে। তদন্ত চলছে।
এএস





