রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫৪০ পিস ইয়াবা, ১১৪ গ্রাম হেরোইন ও ২৭ কেজি ৮৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আজ শনিবার (১৮ ডিসেম্বর) ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, গতকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু হয়েছে।

এবিএস