আইন বিচার ও সংসদ সচিব, স্বরাষ্ট্রসচিব ও ঢাকার তিন মূখ্য মহানগর হাকিমকে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সেক্রেটারি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

সোমবার ৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে এ নোটিশ পাঠান তিনি।

নোটিশে বলা হয়েছে, দ্রুত বিচার আইনের একটি মামলায় তাকে ২১ মে হতে ২৮ মে পর্যন্ত অবৈধভাবে জেল খাটানো হয়েছে। এজন্য তিনি ৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছেন।

নোটিশে সংশ্লষ্টদেরকে আগামী ৩০ দিনের মধ্যে এই ক্ষতিপূরণ দিতে বলা হয়ে। এ সময়ের মধ্যে ক্ষতিপূরণ না দিলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

নোটিশে মাহবুব উদ্দীন খোকন দাবি করেন, গত ২৯ এপ্রিল দ্রতবিচার আইনে দায়ের করা তেজগঁও থানার মামলায় (মামলা নং-৪৯) তাকে অবৈধভাবে জেল খাটানো হয়েছে। পরবর্তিতে তিনি হাইকোর্টে চ্যালেঞ্জ করেন, যা তার পক্ষে যায়।

যাদেরকে নোটিশ দেয়া হয়েছে তারা হলেন-আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, ঢাকা মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফান উল্লাহ ও সাবেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ।

 

সোমবার মাহবুব উদ্দিন খোকনের পক্ষে রেজিস্ট্রি ডাকযোগে নোটিসটি পাঠান ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

 

ঢাকা, কেএ, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ