সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা হাবিবপুর কাঁচা বাজার এলাকায় অবস্থিত মা-মমতা ফাউন্ডেশন নামের এক চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে রানা নামের এক লম্পট চিকিৎসক পরিচয়কারী যৌনলীলায় মেতে উঠেছে।
দোলা নামের এক যুবতী তার যৌন নির্যাতনের শিকার হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে অশ্লীল ছবি ও ভিডিও ফুটেজ ইন্টারনেটের ছাড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে দীর্ঘ দিন ভোগ করেছে বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, ডা: রানা জেলার ফতুল্লা থেকে সোনারগাঁ পুরান টিপরদী পরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মা-মমতা ফাউন্ডেশন নামের এক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান খুলে এ চিকিৎসার অন্তরালে রানা যুবতী ও প্রবাসীদের স্ত্রী সুন্দুরী নারী রোগীরা চিকিৎসা সেবা নিতে আসলে রানা ওই রোগীদের কাছে নিজেকে পন্ডিত ও উচ্চ শিক্ষিত লোক বলে যাহির করেন। এভাবে সুন্দরী রোগীদের চিকিৎসা নামে ওই রোগীদের অচতনাশক ইনজেশন ও সময় সুযোগ বুঝে যৌন উত্তেজক ইনজেকশন পুশ করে অজ্ঞান করে অশ্লীল ছবি ও ভিডিও করে রাখেন।
এর পর রানা ওই মহিলা ও যুবতীদের খবর দিয়ে চেম্বারে এসে তার অশ্লীলতা ছবি দেখিয়ে বিভিন্ন প্রকার ভয় দেখিয়ে তাদের ঘায়েল করে মানসম্মান রক্ষার্থে তার অপকর্ম মেনে নেয়।
দোলা নামের ওই যুবতীর ঘটনা ফাঁস হলেও রানা স্কুল-কলেজে পড়ুয়া ও প্রবাসীর স্ত্রীসহ একাধীক নারী যৌন নির্যাতনের শিকার হয়েছে। রানা’র এ অপকর্মে অনেকের সংসার ভেঙ্গেছে। লম্পট রানা চলচিত্র-সিনেমার ও টেলিভিশনের বিভিন্ন চ্যানেলের নাটকের নায়িকা বানানোর ফাঁদে ফেলেও ইতিমধ্যে বেশ কয়েকজন তরুনী যৌন নির্যাতনের শিকার হয়েছে।
সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণী জানান, তার শারীরিক অসুস্থ্য দেখা দিলে মা, মমতা ফাউন্ডেশন সাইন বোর্ড দেখে ওই তরুণী রানার চেম্বারে যান। তার চিকিৎসা চলাকালে রানা তাকে সিনেমার নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন কথা বার্তা বলেন এবং সিনেমায় কি ভঙ্গিমায় ছবি তুলতে হবে তা বলতে থাকেন। এর পর থেকে ওই ডাঃ রানা কাছে তিনি আর চিকিৎসা নিতে আসেন নি। দৈনিক সচেতন পত্রিকাসহ আরো কয়েকটি দৈনিক পত্রিকায় রানা’র অপকর্মের সাংবাদ প্রকাশ হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে সমালোচনা ঝড় বইছে। সূত্র: বিডিটুডে.নেট।
ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





