রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা কার্যক্রম চালানো এবং লাইসেন্স না থাকায় শাহজালাল জেনারেল হাসপাতাল বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় হাসপাতালটির মালিকসহ ৬ জনকে আটক করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, ভুয়া ডাক্তার ধরতে রাজধানীর ২৭/২ নম্বর পশ্চিম আগারগাঁ এলাকায় শাহজালাল জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়।

জেইউ, জেএ