চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীসহ নয়জনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। ২৭ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন বিচারক।
রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
গত বছরের ৭ অক্টোবর নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হন। এ ঘটনায় বিস্ফোরক, হত্যা ও অ্যাসিড আইনে খুলশী থানায় পৃথক তিনটি মামলা দায়ের করে পুলিশ। এর মধ্যে বিস্ফোরক মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা নগরের খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. লোকমান হোসাইন ১০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্রটি জমা দেন।
মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘মুফতি ইজাহারসহ নয় আসামির বিরুদ্ধে পুলিশের দাখিল করা অভিযোগপত্রটি গ্রহণ করেছেন আদালত।’
মুফতি ইজাহারের আইনজীবী আবদুস সাত্তার বলেন, ‘রাজনৈতিকভাবে হয়রানি করতে মুফতি ইজাহারকে এ মামলায় জড়ানো হয়েছে। এ মামলায় তিনি জামিনের রয়েছেন। এক আসামি পলাতক। বাকি সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন।’
আদালত সূত্রে জানা গেছে, অভিযোগপত্রে মুফতি ইজারহার ও তাঁর ছেলে ছাড়া অভিযোগপত্রভুক্ত, বাকি আসামিরা হলেন আবদুল হাই ওরফে সালমান, হাবিবুর রহমান, মোহাম্মদ ইছহাক, মনির হোসেন, আবদুল মান্নান, তফসির আহমেদ ও মোহাম্মদ জুনায়েদ।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অপরাধ
মুফতি ইজাহারসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৭ মার্চ
চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীসহ নয়জনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।





