আদালত অবমাননার অভিযোগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ, লালবাগ জোনের ডিসি ও লালবাগ থানার ওসিকে তলব করেছে হাইকোর্ট।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকনদের সম্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১০ সেপ্টেম্বর তাদেরকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।
আদালত সূত্র থেকে জানা যায়, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আজিমপুর করবস্থানের বাউন্ডারি দেয়াল নির্মাণ না করায় এ তিন পুলিশ কর্মকর্তাকে তলব করা হয়েছে।
ঢাকা, কেএ, ০১ সেপ্টেম্বের, টাইমনিউজবিডি.কম





