ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা ড. মোহাম্মদ মোশারফ হোসেনকে তলব করেছেন হাইকোর্ট।একই সঙ্গে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
বুধবার বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক বেঞ্চ রুল জারি করেন।
জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার মনোনয়নপত্রের মূল কপি তলবের জন্য গত ৩০ জানুয়ারি আবেদন করেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাইয়ার কবির। আদালত ওইদিনই মনোনয়নপত্রের মূল কপি উপস্থাপনের জন্য আদেশ দেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তা জমা দেননি রিটানিং কর্মকর্তা ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে রুল জারি করেন।
রিটকারীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বাকির উদ্দিন ভুইয়া।
[b]ঢাকা: কেএ ৩০ এপ্রিল (টাইম নিউজ বিডি)//[/b]
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে হাইকোর্টে তলব
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা ড. মোহাম্মদ মোশারফ হোসেনকে তলব করেছেন হাইকোর্ট।
দেনমোহর না দিলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন আদালত: হাইকোর্ট
স্বামীর আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে তা আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য করা হলে, পারিবারিক আদালত তার বিবেচনাধিকার প্রয়োগ করে স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির মধ্যে রাজধানীতে হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ভুয়া পরোয়ানায় হয়রানি রোধে ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
ভুয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে কাউকে গ্রেফতার বা হয়রানি ঠেকাতে পরোয়ানা কার্যকর করার আগে পুলিশের কেন্দ্রীয় ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমে তা যাচাই করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ: হাইকোর্ট
আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি আহ্বান করা অবৈধ ও সংবিধানবিরোধী বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি ডাকা হলে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
















