চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ মাদরাসার কাছ থেকে ৩৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় দুই জনকে আটক করা হয়।

আটকরা হলেন, খাজা মঈনউদ্দীন (৪৪) ও রেজাউল ইসলাম (২৮)।

সোমবার দিবাগত রাত ৮ টার দিকে তাদের আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর নায়েক সুবেদার জাকির হোসেন ফোর্সসহ উপজেলার হাসাদাহ মাদরাসার কাছ থেকে একই উপজেলার গয়েশপুর গ্রামের ইসলাম মেলের ছেলে খাজা মঈনউদ্দীন ও হাসাদাহ গ্রামের ইয়াকুব আলীর ছেলে রেজাউল ইসলামকে আটক করে।

এ সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি ৩৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। রাত ১০ টার দিকে র‌্যাব ফেনসিডিলসহ তাদের জীবননগর থানায় সোপর্দ করে। এ ব্যাপারে নায়েক সুবেদার জাকির হোসেন বাদী হয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঢাকা, ৮ জুলাই (টা্ইমনিউজবিডি.কম)//এসএইচ