পল্টন থানার বিস্ফোরক আইনের একটি নাশকতার মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, মীর শরাফাত আলী সফু এবং ইকবাল হাসান মাহমুদ টুকুসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ মঙ্গলবার মামলাটির চার্জশিট আমলে নিয়ে পলাতক ওই আসামিদের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এই পরোয়ানা জারি করেন।
মামলাটিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আসামি। তিনিসহ অপর ২৩ জন আসামি জামিনে রয়েছেন।
আজ মির্জা ফখরুল আদালতে হাজিরা প্রদান করেন। মামলাটিতে মোট ৪৪ জন চার্জশিট ভুক্ত আসামি।
এমবি





