নওগাঁ শহরের আনন্দনগর মহল্লায় পারভীন আকতার (২৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছেন তার স্বামী।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকের ওই ঘটনায় নিহতের স্বামী আল-আমীনকে আটক করেছে পুলিশ।
নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান জানান, স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
পরে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
ঢাকা, ১১ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, এআর





