নারায়ণগঞ্জে সাত খুনের মামলার অন্যতম আসামি র্যাবের সাবেক কর্মকর্তা এম এম রানার জামিনের আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।
আজ রোববার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরুল্লাহ বলেন, ‘বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ব্যক্তিগত সমস্যার কারণে এই শুনানি নিতে অপারগতা প্রকাশ করেন।’
সাত খুনের ঘটনায় করা দুই মামলায় র্যাবের ২৫ জন সদস্যসহ ৩৫ জনের বিরুদ্ধে গত সপ্তাহে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
আসামিদের মধ্যে র্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফুর রহমান, এম এম রানা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন রয়েছেন। নূর হোসেন ভারতে কারাবন্দী আছেন।
ইআর





