রাজধানীর বনানীতে রেইন ট্রি হোটেলে ধর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ছবি যারা ফেইসবুকে পোস্ট করে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদরে বিরুদ্ধে ব্যবস্থা নেবে গোয়ন্দো পুলিশ।
আজ (২০মে)শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টরে সাংবাদকিদরে সঙ্গে এক আলাপকালে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।
সাংবাদিকদের এক প্রশ্নে আব্দুল বাতেন আরো বলনে, কারো অনুমতি ছাড়া ছবি পোস্ট দেয়া অপরাধ। বিষয়টি খতিয়ে দেখতে আমরা আমাদের সাইবার টিমকে নির্দেশ দিয়েছি। দোষীদরে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া ধর্ষণের ঘটনায় আটক ড্রাইভার ও সাফাতের দেহরক্ষীকে দুপুরে আদালতে নেওয়া হবেন বলে জানায় আব্দুল বাতেন।
জেড





