৭১'র মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্যে ও দিগন্ত মিডিয়া কর্পোরেশনের লিমিটেড এর চেয়ারম্যান মীর কাসেম আলীর মামলায় প্রসিকিউশনের (রাষ্ট্র পক্ষের) যুক্তিতর্ক শেষ হয়েছে। মঙ্গলবার আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়াম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক করেন জিয়াদ আল মালূম,সুলতান মাহমুদ শিমন,তুরিন আফরোজ ও রেজিয়া সুলতানা চমন। যুক্তিতর্ক উপস্থাপনের শেষ পর্যায়ে প্রসিকিউশন মীর কাসেম আলীর সর্বোচ্চ সাজা প্রার্থনা করেন।
গত বছরের ৫ সেপ্টেম্বর মীর কাসেম আলীর বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ১৪টি ঘটনায় অভিযুক্ত করে চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল। ওই বছরের ২৬ মে জামায়াতের এই নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল।
তার আগে ১৬ মে রাষ্ট্রপক্ষ মীর কাসেম আলীর বিরুদ্ধে ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের অভিযোগে ফরমাল চার্জ দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
২০১২ সালের ১৭ জুন মীর কাসেম আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার কয়েক ঘণ্টার মধ্যেই মতিঝিলে দৈনিক নয়া দিগন্ত কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
[b]ঢাকা, কেএ, ২৮ এপ্রিল (টাইমনিউজ.বিডি) // জেএ[/b]
অপরাধ
মীর কাসেমের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ
৭১'র মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্যে ও দিগন্ত মিডিয়া কর্পোরেশনের লিমিটেড এর চেয়ারম্যান মীর কাসেম আলীর মামলায় প্রসিকিউশনের (রাষ্ট্র পক্ষের) যুক্তিতর্ক শেষ হয়েছে





