দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক ১৫ কর্মচারীকে বুধবার আদালত কারাগারে পাঠিয়েছেন। রপ্তানির জন্য রাখা কনটেইনার থেকে কাপড় আত্মসাতের অভিযোগে দুদক তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করে।
দুদকের বিশেষ পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ জানান,ওই মামলায় উচ্চ আদালতের জামিনে থাকা ১৫ কর্মচারী মেয়াদ শেষে বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদা পারভীনের আদালতে আত্মসমর্পন করেন। আদালত শুনানী শেষে তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
তিনি আরও জানান,দুদকের মামলাটি বর্তমানে তদন্ত করা হচ্ছে। ২০০০ সালে বন্দরে থাকা কনটেইনার থেকে রপ্তানিযোগ্য কাপড় আত্মসাতের ঘটনায় চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি নগরীর বন্দর থানায় একটি মামলা দায়ের করে দুদক। দুদকের উপ-সহকারী পরিচালক সিরাজুল হক বাদি হয়ে বন্দরের ১৭ জন কর্মচারীর বিরুদ্ধে মামলাটি করেছিলেন।
কারাগারে পাঠানো সাবেক কর্মচারীরা হলেন- চট্টগ্রাম বন্দরের সাবেক উচ্চমান সহকারী হুমায়ুন কবির,অধীর কান্তি চক্রবর্তী,প্রদীপ কুমার মহাজন,মোস্তাফিজুর রহমান ও শ্যামল কুমার ভৌমিক,সাবেক নিম্নমান বহিঃসহকারী মো. আতিকুর রহমান,সাবেক সহকারী ট্রাফিক পরিদর্শক সালেহ জহুর,সাবেক নিরাপত্তারক্ষী সিরাজুল হক মোল্লা,আলী আজম চৌধুরী,মনির আহমেদ, কামালউদ্দিন চৌধুরী,নজরুল ইসলাম,ছগির আহমেদ ও নিরাপত্তা বিভাগের সাবেক উপ-সহকারী পরিদর্শক (এএসআই) হারুন চৌধুরী ও মিজানুর রহমান।
মামলার অভিযোগে জানা গেছে,২০০০ সালের ১ ফেব্রুয়ারি থেকে ১২ এপ্রিল সময়ের মধ্যে বন্দরের ১ নম্বর ইয়ার্ডে থাকা কন্টেইনার খুলে ১০০ বেল রপ্তানিযোগ্য পোশাকের মধ্যে ৯০ বেল পোশাক আত্মসাৎ করা হয়। ঘটনার সঙ্গে আসামিদের যোগসাজোসের প্রমাণ পায় দুদক। এ ঘটনায় বন্দরের তৎকালীন ১৫ কর্মচারীসহ (কারাগারে প্রেরিত) ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০,৪০৬,৪০৯,৩৮০,৪৬১,১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার অপর ২ অভিযুক্ত হলেন- নগরীর আগ্রাবাদ এলাকার সিঅ্যান্ডএফ এজেন্ট এবকো এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ আলম শাহ ও ওই প্রতিষ্ঠানের জেটি সরকার বরুন কান্তি সেন।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
অপরাধ
চট্টগ্রাম বন্দরের সাবেক ১৫ কর্মচারী কারাগারে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক ১৫ কর্মচারীকে বুধবার আদালত কারাগারে পাঠিয়েছেন। রপ্তানির জন্য রাখা কনটেইনার থেকে কাপড় আত্মসাতের অভিযোগে দুদক তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করে





