বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা তিনটি দুর্নীতি মামলার ৪টি আবেদন শুনানির জন্য হাইকোর্টে বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি, নাইকো দুর্নীতি মামলা ও গ্যাটকো দুর্নীতি মামলার স্থগিতাদেশ ও বাতিল প্রশ্নে হাইকোর্টের জারি করা রুলের নিষ্পত্তি করতে এ বেঞ্চ গঠন করা হয়েছে।

বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে এ বেঞ্চ গঠন করা হয়েছে। খালেদার মামলার রুলের শুনানি নিয়ে এর নিষ্পত্তি করবেন হাইকোর্টের এই বেঞ্চ।

বেঞ্চটির আজকের কার্য তালিকায় মামলাগুলো শুনানির জন্য ১৭১ নম্বরে রয়েছে।

এর আগে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে মামলাগুলোর বিচার কাজ চলছিল। এসব মামলার বেঞ্চ পরিবর্তনে গত ২ এপ্রিল প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছিলেন খালেদার আইনজীবীরা। আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আবেদনগুলো গ্রহণ করে নুতন বেঞ্চ গঠন করেন।

এমকে