রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সুদীপ্ত সালামকে অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সালামকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে বিচারক শারমিন আক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে ছাত্রলীগ রাবি শাখার সাবেক যুগ্ম-সম্পাদক সুদীপ্ত সালাম ও সাংগঠনিক সম্পাদক আখতারুল ইসলাম আসিফকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপর তাদেরকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) সাইদুর রহমান ভূঁইয়া বলেন, অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সালামের সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
তবে আসিফের জন্য রিমান্ড চাওয়া হয় নি বলে জানান তিনি।
উল্লেখ্য, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদা আদায়, চাঁদা না দেওয়ায় শিবির অভিযোগ এনে সাধারণ শিক্ষার্থীদের পেটানো, ক্যাম্পাসের বিভিন্ন দোকান থেকে ফাও খাওয়াসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে সালামের বিরুদ্ধে।
সর্বশেষ গত রোববার সন্ধ্যায় চাঁদা না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের আব্দুল মুইজ ও ইমরান নামের দুই শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেন সালাম ও আখতারুল ইসলাম আসিফ।
[b]রাবি, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
রাবি ছাত্রলীগ নেতার ২ দিনের রিমান্ড
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সুদীপ্ত সালামকে অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার দুপুরে রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সালামকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে বিচারক শারমিন আক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন
জাবিতে জুলাই হামলা ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে অব্যাহতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত ১৮৯ জন ছাত্রলীগ নেতার মধ্যে ৪৩ জন তাদের শাস্তি পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিলেন। এসব আবেদন পর্যালোচনা করে ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও ২০জনের শাস্তির মেয়াদ হ্রাস ও ৭জনের শাস্তি বহাল রাখা হয়।
যুবদল ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইউপি সদস্যের কাছে চাঁদা দাবির অভিযোগ
পাবনার ফরিদপুর উপজেলায় সরকারিভাবে বরাদ্দ পাওয়া জমিতে ঘর নির্মাণ করতে গিয়ে চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় পড়েছেন বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) মোছা. বিজলী খাতুন। স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে ঘর নির্মাণে বাধা, প্রাণনাশের হুমকি এবং মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ তুলেছেন তিনি।
বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।
হাদিকে হত্যার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো
কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের জোগানদাতা ছিলেন তিনি নিজেই। এছাড়া চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যানের সহযোগী হিসাবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছেন তদন্তসংশ্লিষ্টরা।
















