রাজধানীর রামপুরা এলাকায় স্বামীকে বেধে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. নাঈমকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়।
রামপুরা থানার ওসি জুনাব মো. মাহবুবুর রহমান তরফদার টাইমনিউজবিডিকে জানান, এর আগে এ ঘটনায় মামলার আসামি শরিফুল ইসলাম (২৩) ও আবদুর রহমানকে (১৮) গ্রেফতার করা হয়েছে।
গত ১২ জুন শুক্রবার সকালে স্বামীর সঙ্গে কিশোরগঞ্জ থেকে রাজধানীর রামপুরা এলাকায় খালার বাসায় বেড়াতে এসে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। পরে ওই ঘটনায় রামপুরা থানায় একটি মামলা করেন ভুক্তভোগীরা। এনিয়ে ঐ মামলার তিন আসামিকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ।
এমআর/এএইচ





