নারায়নগঞ্জের সাত খুনের মামলার অন্যতম আসামি নূর হোসেনকে আজ আবারও পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে তোলা হবে।
১৪ দিনের জেল হেফাজত শেষে আজ বেলা দুইটায় নূর হোসেন এবং তাঁর দুই সঙ্গী ওহিদুর রহমান ও খান জামানকে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেয়া হবে।
নূর হোসেন গত ১৪ জুন গ্রেফতার হওয়ার পর এখনো আদালতে জামিনের প্রার্থনা করেননি। তবে ৭ জুলাই নূর হোসেনের সঙ্গী খান সুমন জামিনের আবেদন করলেও ১৪ জুলাই মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায় তা খারিজ করেন।
কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালী এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গত ১৪ জুন রাতে নূর হোসেন ও তাঁর দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান শামীম গ্রেফতার হন।
বাগুইহাটি থানার পুলিশের সহযোগিতায় বিধাননগর পুলিশ কমিশনারেটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের (এটিএস) সদস্যরা তাঁদের গ্রেফতার করেন।
ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর





