রাজধানীর মতিঝিল থানার নাশকতার মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (সোমবার) ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী রিমান্ডের এই আদেশ দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, আজ  ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মতিঝিল থানার পুলিশ  জামায়াতের আমির মকবুলকে হাজির করে ৭দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। দুই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জামিনের আবেদন নাকচ করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নথি থেকে জানা যায়, ২০১৫ সালে বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ চলাকালে মতিঝিল থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করে পুলিশ।

আজ সেই মামলায় মকবুল আহমাদকে রিমান্ডে নেওয়া হয়।

এমবি