সাতক্ষীরার আটটি থানায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৫ নেতাসহ বিভিন্ন মামলার ৪০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, গ্রেফতারদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১৭ জন, কলারোয়া থানায় ৬ জন, তালা থানায় ৫ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, শ্যামনগর থানায় ৪ জন, আশাশুনির দুইজন, দেবহাটার একজন ও পাটকেলঘাটা থানা এলাকার একজন রয়েছে।
এদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
এসএ





