প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি অভিযোগে করা মামলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচিত সদস্য মাহফুজা আক্তার কিরণকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে গ্রেফতার করা হয়।
মাহফুজা আক্তার বাফুফের মহিলা উইংয় প্রধান ও ফিফার নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে তার বিরুদ্ধে সংবাদ প্রচার হয়। যেখানে প্রধানমন্ত্রীকে করা অসত্য ও বানোয়াট বক্তব্যের মুঠোফোন কল রেকর্ড প্রকাশিত হয়।
এ ঘটনার পরই প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ এনে মাহফুজার বিরুদ্ধে মামলা করেন ক্রীড়া সংগঠক আবু হাসান চৌধুরী প্রিন্স।
মামলা দায়েরের পর গেল মঙ্গলবার আদালত কিরণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এসএম





