রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নদীতে ডুবে রহুল সরদার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনার পথে তার মৃত্যু হয়।

মৃত শিশু রুহুল একই উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সাহাজদ্দিন বেপারীর পাড়া গ্রামের বাবর আলী সরদারের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, বিকেলে মায়ের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রুহুল। অনেক খোঁজাখুজি পর তাকে পাওয়া যায়নি। পরে নদীতে রুহুলের দেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম//জেইউ