গত ফেব্রুয়ারি মাসে মন্ত্রিসভায় অনুমোদিত নাগরিক আইন বিল পাস হলে নতুন করে অনেকেই রাষ্টহীন হয়ে পড়তে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট নাগরিকরা ।

আজ (রোববার) রাজধানীর মেহাম্মাদপুরে ওয়াই.ডাব্লিউ,সি,এ ভবনে কাউন্সিল অব মাইনোরিটিজ আয়োজিত এক কর্মশালায় এসব কথা তুলে ধরেন বক্তরা।

কর্মশালায় বিভিন্ন সংগঠন ও এনজিওর প্রতিনিধিরা প্রস্তাবিত নাগরিক আইনের উপর তাদের সুপারিশ প্রদান করেন । কর্মশালা শেষে প্রস্তাবিত সুপারিশের উপর এক আলোচণা সভা অনিষ্ঠিত হয় ।

বক্তারা বলেন, এই আইন কার্যকর হলে অনেক ক্ষেত্রেই বাবা মায়ের কৃতকর্মের ফলাফল সন্তানদের উপর চাপানো হতে পারে এবং রাজনৈতিক উদ্দেশ্যে এই আইনের অপব্যবহারও হতে পারে।

তারা বলেন এই প্রস্তাবিত আইনটি বাস্তবায়ন হলে বহু মানুষকে নাগরিক অধিকার নিয়ে অনিশ্চয়তায় পড়তে হতে পারে। বিশেষ করে উর্দুভাষী বাংলাদেশী যারা ২০০৮ সালে হাইকোর্টের রায়ের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন তারাও নাগরিকত্ব হারাতে পারেন, দ্বিতিয়ত রোহিঙ্গারা বাংলাদেশীদের বিয়ে করলে তাদের সন্তানদেরও রাষ্ট্রহীন হওয়ার সম্ভাবনা রয়েছে ।

এই আইনের ফলে যারা প্রবাসী নাগরিকের মর্যাদা পাবেন তারা দেশে বেশ কিছু অধিকার হতে বঞ্চিত হতে পারেন যেমন, সংসদ নির্বাচন, রাষ্টপতি নির্বাচন, সাধারণ নির্বাচন। এমনকি কোন সংগঠনও করতে পারবে না তারা ।

বক্তারা আরো বলেন, নতুন করে কেউ যেন রাষ্ট্রহীন না হয় সেটি সরকারকেই দেখতে হবে । সরকারকে এ বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে প্রয়োজনে দেশের বিশিষ্ট নাগরিক ও বেসরকারী এনজিও গুলোর সাথে আলোচনার মাধ্যমে খসড়াটি পুনরায় সঠিকভাবে তৈরী করতে হবে।

“প্রস্তাবিত নাগরিক আইন ২০১৬ শীর্ষক” কর্মশালাতে কাউন্সিল অব মাইনোরিটিজের পরিচালক এডভোকেট খালিদ হুসাইনের সভাপতিত্বে আরো অংশ নেন – তাহমিরা আফরোজা –প্রটাকশান এসোসিয়েট (UNHCR), পুনম চক্রবর্তী, এডভোকেসি অফিসার - বংলাদেশ লিগ্যাল এইড অ্যন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাষ্ট), রেজাউর রহমান লেলিন- ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট, রামরু মো: সাদাকাত খান (ফাক্কু), সভাপতি “উর্দু স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউ,এস,পিওয়াই আর,এম) মো: রাজু প্রজেক্ট অফিসার ও ব্যাট হেল্পারর্স প্রমুখ ।

কেবি