গুজব ছড়ানোর অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনকে আটক করেছে র্যাব। তাদের বিরুদ্ধে পল্টন থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার বাংলামেইলে প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে ওইদিন রাতে র্যাব-৩ এর একটি দল নয়াপল্টনে স্কাউট ভবনে প্রতিষ্ঠান কার্যালয়ে অভিযান চালায়।
এসময় র্যাব সদস্যরা কার্যালয়ে নিউজ সেকশনে তল্লাশি চালায়। এক পর্যায় রাত ১টার দিকে র্যাব সদস্যরা গুজব ছড়ানোর অভিযোগ এনে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল আলম খান ও স্টাফ রিপোর্টার প্রান্ত পলাশকে নিয়ে যায়।
র্যাব-৩ এর অধিনায়ক খন্দকার গোলাম সারোয়ার সাংবাদিকদের জানান, গুজব ছড়ানোর অভিযোগে তাদের র্যাব কার্যালয়ে আনা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
র্যাব-৩ এর অপারেশন অফিসার আব্দুল করিম জানান, আটককৃতদের বিরুদ্ধে পল্টন থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় মোট ৪ জনকে আসামি করা হয়েছে। আটককৃতরা ছাড়াও প্রতিষ্ঠানটির মালিক ফজলুল আজিমকে আসামি করা হয়েছে বলে তিনি জানান।
বাংলামেইলের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল
এদিকে বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনকে র্যাব আটক করার পর প্রতিষ্ঠানটির নয়জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে সরকার। সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, সরকার অনলাইন গণমাধ্যম বাংলামেইল ২৪ ডটকম এর সম্পাদকসহ নয়জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে।
এমবি
গুজব ছড়ানোর অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনকে আটক করেছে র্যাব। তাদের বিরুদ্ধে পল্টন থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার বাংলামেইলে প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে ওইদিন রাতে র্যাব-৩ এর একটি দল নয়াপল্টনে স্কাউট ভবনে প্রতিষ্ঠান কার্যালয়ে অভিযান চালায়। এসময় র্যাব সদস্যরা কার্যালয়ে নিউজ সেকশনে তল্লাশি চালায়। এক পর্যায় রাত ১টার দিকে র্যাব সদস্যরা গুজব ছড়ানোর অভিযোগ এনে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল আলম খান ও স্টাফ রিপোর্টার প্রান্ত পলাশকে নিয়ে যায়।
র্যাব-৩ এর অধিনায়ক খন্দকার গোলাম সারোয়ার সাংবাদিকদের জানান, গুজব ছড়ানোর অভিযোগে তাদের র্যাব কার্যালয়ে আনা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
র্যাব-৩ এর অপারেশন অফিসার আব্দুল করিম আজ সোমবার রাত ৮টায় নয়া দিগন্তকে জানান, আটককৃতদের বিরুদ্ধে পল্টন থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় মোট ৪ জনকে আসামি করা হয়েছে। আটককৃতরা ছাড়াও প্রতিষ্ঠানটির মালিক ফজলুল আজিমকে আসামি করা হয়েছে বলে তিনি জানান।
বাংলামেইলের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল
এদিকে বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনকে র্যাব আটক করার পর প্রতিষ্ঠানটির নয়জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে সরকার। গতকাল সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, সরকার অনলাইন গণমাধ্যম বাংলামেইল ২৪ ডটকম এর সম্পাদকসহ নয়জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে।