নড়াইলে মানবতাবিরোধী অপরাধের মামলায় গোলজার হোসেন খান (৭০) এবং দাউদ শেখ (৬৮) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গোলজার হোসেন সদর উপজেলার শেখহাটি গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে এবং দাউদ লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের মৃত নবীর শেখের ছেলে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে এলাকাবাসী জানায়, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা সক্রিয় নন।
জেড