বহুল আলোচিত ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুর রব মিয়াকে অবশেষে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় তাকে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসারের নেতৃত্বে ভোলা সদর থেকে গ্রেফতার করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, আব্দুর রবকে জেলা দায়রা জজ আদালতে নেওয়া হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ওসি আবুল বাসার টাইমনিউজবিডিকে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিওিতে আবদুর রব মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

ভোলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহাফুজরি রহমান জানান, ম্যাজিস্ট্রেট আব্দুর রব মিয়ার স্ত্রী সানজিদা খালেক পলাশ বাদী হয়ে সম্পতি ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত বাদীর স্বামীকে গ্রেফতারের নির্দেশ দেন।

অপর একটি সূত্র জানায়, ম্যাজিস্ট্রেট আব্দুর রব মিয়া শুক্রবার ভোলা সদর থানায় সাধারণ ডায়েরি করতে যান। আগে থেকে সেখানে অপেক্ষমান পুলিশ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর রাতে চরফ্যাশন ডাকবাংলাতে তিনি এক কিশোরীসহ জনতার রোষানলে পড়েন। ওই সময় তিনি ওই কিশোরীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে রক্ষা পান। এ ঘটনায় তোলপাড় শুরু হয়।

ঢাকা, ২১ সেপ্টেম্বর টাইমনিইজবিডি.কম, কেএ