জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য রাজধানীর বকশীবাজার আলীয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১১টা ৩৬ মিনিটে আদালতে পৌছান সাবেক এই প্রধানমন্ত্রী। পরে পৌনে ১১টার দিকে তার পক্ষে যুক্তিতর্ক শুরু হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার পক্ষে আজ ১০ম দিনের মতো যুক্তিতর্ক চলছে।
এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে আদালতের উদ্দেশ্যে গুলশানের বাসভবন থেকে রওনা হওয়ার কথা রয়েছে। চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
গত ১১ জানুয়ারি নবম দিনের মতো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার পক্ষে যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এ দিন তার যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য আগামী ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।
১৯ ডিসেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপন শুরু হয়। এ দিন রাষ্ট্রপক্ষ খালেদা জিয়াসহ সব আসামির সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তি উপস্থাপন শেষ করেন। এরপর ২০, ২১, ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর এবং ৩ , ৪, ১০ ও ১১ জানুয়ারি খালেদার পক্ষে যুক্ত উপস্থাপন করেন তার আইনজীবীরা।
অপরদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও যুক্তি উপস্থাপনের জন্য একই দিন ধার্য করেন আদালত।





