শনিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গভর্নর মোস্তাকুর রহমান।
ঘোষিত স্কিম অনুযায়ী, মোট তহবিলের মধ্যে ৪১ হাজার কোটি টাকা রি-ফাইন্যান্স সুবিধার আওতায় দেওয়া হবে। এছাড়া আরও ১৯ হাজার কোটি টাকা সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে সরবরাহ করা হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই তহবিলের মাধ্যমে বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালু হলে দেশে ২৫ লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, উৎপাদন ও শিল্পখাত সচল রাখতে এবং কর্মসংস্থান বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অর্থনীতিতে গতি ফিরিয়ে আনতেও এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এস