করোনাভাইরাসের পরিস্থিতিতে ০১ আগস্ট (রোববার) ও ০৪ আগস্ট (বুধবার) পর্যন্ত ব্যাংকের কার্যক্রম পরিচালনার বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময়ের মধ্যে ১ ও ৪ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক।
এছাড়া আগামী ২, ৩ ও ৫ আগস্ট লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে এই তথ্য জানিয়েছে।
সার্কুলারে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট সব ব্যাংক বন্ধ থাকবে। ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকাল ৪টা পর্যন্ত। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এমবি





