দেশের উভয় শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। এছাড়া কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর। দিনের প্রথম ভাগে মিশ্র প্রবণতা থাকলেও শেষ হয় নিম্নমুখী প্রবণতায়।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৫৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ২১৫ কোটি ১৯ লাখ ১১ হাজার টাকা।
বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৪৩৬ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ২৬১ কোটি ৮৫ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসাবে রবিবার ডিএসইতে লেনদেন কমেছে ৪৬ কোটি ৬৬ লাখ ১৩ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৪০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১২৪টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৯ কোটি ২৮ লাখ টাকা। বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৭০ লাখ টাকা। সে হিসাবে রবিবার সিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ৪২ লাখ টাকা।
ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৪৩৬ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ২৬১ কোটি ৮৫ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসাবে রবিবার ডিএসইতে লেনদেন কমেছে ৪৬ কোটি ৬৬ লাখ ১৩ হাজার টাকা।
এদিকে রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৪০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১২৪টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৯ কোটি ২৮ লাখ টাকা।
এরআগে বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৭০ লাখ টাকা। সে হিসাবে রোববার সিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ৪২ লাখ টাকা।
ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর





