শনিবার (১৬ আগস্ট) মাগুরা মডেল মসজিদে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মাগুরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজমুল হাসান বলেন, ‘শুধু ভালো রেজাল্ট নয়, মানুষ হতে হবে।আপনারা হয়তো ক্ষুধার্ত, ক্লান্ত কিন্তু এর মাঝেও কিছু জানা থাকা উচিত আপনার জেলা মাগুরা থেকেই জুলাই-আগস্ট অভ্যুত্থানে ১০ জন শহীদ হয়েছেন, যা অনেকেই জানেন না। এই ইতিহাস জানার দায়িত্ব আপনাদের।’
তিনি শিক্ষার্থীদের সময়ের গুরুত্ব ও অধ্যবসায়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, ‘এসএসসিতে ৫-৬ ঘণ্টা পড়লেই চলত, কিন্তু ইন্টারমিডিয়েটে ৮ ঘণ্টা না পড়লে ভালো ফল সম্ভব নয়। এই সময়টাই নিজেকে গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।’
নাজমুল বলেন, ‘ভবিষ্যতে আপনারা কেউ ম্যাজিস্ট্রেট,কেউ পুলিশ, কেউ এমপি হবেন। তাই এখন থেকেই রাজনৈতিক সচেতনতা গড়ে তুলতে হবে। ছাত্রলীগের সন্ত্রাসী রাজনীতি সম্পর্কে সচেতন থাকতে হবে। ধর্ষণে সেঞ্চুরি করা মানিকদের এবং গণরুম গেস্টরুমে শিক্ষার্থীদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।’
তিনি দাবি করেন, ‘ছাত্র অধিকার পরিষদ রাজনীতি করার জন্য নয়, অধিকার আদায়ের জন্য কাজ করে। ২০১৮ সাল থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে আমাদের দল।’
শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে নাজমুল আরও বলেন, ‘বাবা-মা, শিক্ষক ও সমাজের প্রতি দায়িত্ববান হতে হবে। কারণ এই সমাজ, এই দেশ আপনাদের দিকেই তাকিয়ে আছে।’