[b]ঢাকা: [/b]ব্যবসা-বাণিজ্য প্রসারে বাংলাদেশকে সহযোগিতা অব্যহত রাখবে ডেনমার্ক। এ লক্ষ্যে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও ডেনমার্ক।
দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন ড্যানিস রাষ্ট্রদূত হান্নে ফুগাল। এসময় গভর্নর ড. আতিউর রহমান এ আহ্বান জানান।
এ সময় দুই দেশ কীভাবে যৌথভাবে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা হয়। দু্’দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি এবং ব্যবসা প্রসারে কীভাবে কাজ করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ডেনমার্ককে বিনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে।
এ ব্যাপরে বাংলাদেশ ব্যাংকের সচিবলায় বিভাগের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বলেন, সকালে ড্যানিস রাষ্ট্রদূতের সঙ্গে গভর্নরের পূর্বনির্ধারিত সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাতে কীভাবে দুটি দেশ ব্যবসা-বাণিজ্য প্রসার করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। দুটি দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি পূরণে করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে। ড্যানিস রাষ্ট্রদূত ডেনমার্কে বাংলাদেশের ব্যবসা প্রসারের জন্য সব রকম প্রতিশ্রুতি দিয়েছেন। দেশ দুটির মধ্যে আমদানি রফতানির ক্ষেত্রে কোন সমস্যা হলে সেটাও তাৎক্ষণিকভাবে সমাধানের আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত।
অন্যদিকে গভর্নর ডেনমার্ককে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। তাছাড়া বাংলাদেশে তাদের বিনিয়োগে উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য গভর্নর আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
বাণিজ্য প্রসারে বাংলাদেশকে সহযোগিতা করবে ডেনমার্ক
ঢাকা: ব্যবসা-বাণিজ্য প্রসারে বাংলাদেশকে সহযোগিতা অব্যহত রাখবে ডেনমার্ক। এ লক্ষ্যে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও ডেনমার্ক। দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য বাংলাদেশ ব্যাংকের





