নারী উদ্যোক্তাদের ঋণের মেয়াদ (গ্রেস পিরিয়ড) ৩ মাস থেকে বাড়িয়ে ৬ মাস করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও সহজ শর্তে ঋণ পেতে রিস্ক গ্যারান্টি স্কিম চালুর আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার ব্যাংকের ট্রেনিং অ্যাকাডেমিতে ‘ক্রেডিট এক্সেস ফর ওম্যান এন্টারপ্রেনার চ্যালেঞ্জ : অবস্ট্রাকল অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান।
গর্ভনর বলেন, প্রতি বছর ২ মিলিয়ন তরুণ শ্রম বাজারে প্রবেশ করছেন। এর মধ্যে অর্ধেক নারী।তাদের জন্য কাজ সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে হবে।
তিনি বলেন, নারীদের ঋণ পেতে অনেক ঝামেলা পোহাতে হয়। যদি রিস্ক গ্যারান্টি স্কিম চালু করা যায় তাহলে ব্যাংকগুলো উদ্যোক্তাদের ঋণ দিতে আর অনীহা পোষণ করবে না।
এ ক্ষেত্রে ঋণের অন্তত ১৫ শতাংশ গ্যারান্টি করা যায় কি না তা ভেবে দেখার আহ্বান জানান গভর্নর। সেমিনারে উদ্যোক্তারা এ ঋণের গ্রেস পেরিয়ড বাড়োনোর আবেদন করলে তিনি তা ৩ মাস থেকে বাড়িয়ে ৬ মাস করার ঘোষণা দেন। এটাকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার আহ্বান জানান।
তিনি নারী উদ্যোক্তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার অনুরোধ করে বলেন, নারী হলেই ঋণ পাওয়ার যাবে এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। একজন উদ্যোক্তা হিসেবে ব্যাংকের কাছের ঋণের জন্য যেতে হবে এবং নিজেকে একজন উদোক্তা হিসেবে ভাবতে হবে।
সেমিনারে বাংলাদেশ উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) সভাপতি এবং সোনালী ব্যাংকের পরিচালক সেলিমা আহমেদ বলেন, বাংলাদেশের নারীদের একটি স্বপ্ন আছে, তার আত্মনির্ভরশীল হতে চায়। এজন্য তারা ঋণ নিয়ে কাজ শুরু করতে চায়। নারীরা এখন ঘরের বন্দীদশা থেকে বেরিয়ে এসেছে এজন্য তাদের সহযোগিতা করা উচিত।
তিনি আরও বলেন, শুধু ঢাকার নারী উদ্যোক্তাদের কথা চিন্তা করলে হবে না; প্রত্যন্ত অঞ্চলের নারী উদ্যোক্তাদের কথাও ভাবতে হবে। তাই নারী উদ্যোক্তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। এ লক্ষ্যে ব্যাংকগুলোকে ১০ কোটি টাকার একটি তহবিল গঠনেরও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ব্যাংক ট্রেইনিং অ্যাকাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ আতাউর রহমান। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাসেম, এসএমই ফাইন্ডেশনেরে এমডি ড. সৈয়দ ইহসানুল করিম, বিশিষ্ট নারী উদ্যোক্তা সেলিমা আহমেদসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
নারী উদ্যোক্তাদের ঋণের মেয়াদ ৬ মাস বাড়ানোর নির্দেশ
নারী উদ্যোক্তাদের ঋণের মেয়াদ (গ্রেস পিরিয়ড) ৩ মাস থেকে বাড়িয়ে ৬ মাস করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও সহজ শর্তে ঋণ পেতে রিস্ক গ্যারান্টি স্কিম চালুর আহ্বান জানিয়েছেন তিনি।





