মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পিএইচপি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুফি মিজানুর রহমান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ছেলে এবং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইকবাল হোসেন চৌধুরীকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ড. মাহাথির।

সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর একুশে পদকে ভূষিত হয়েছেন এই সফল শিল্পোদ্যোক্তা সুফি মিজানুর রহমান।  

গত ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে একুশে পদক গ্রহণ করেন সুফি মিজানুর রহমান।

আরও পড়ুন: ২১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

তিনি প্রজ্ঞাময় ও দূরদৃষ্টি সম্পন্ন সফল শিল্পোদ্যোক্তা। এই জন্য ইতোপূর্বে তিনি ‘বিজনেস পারসন অব দ্য ইয়ার’, ‘প্রাইড অব চিটাগং’, ‘করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি অ্যাওয়ার্ড’, ‘সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড’সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

এমবি