বিদ্যুৎ ও জ্বালানি খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এর আগে অস্বাভাবিকভাবে শেয়ার দর বাড়ায় কোম্পানিটিকে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ নোটিস দেয়। জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানায় শেয়ার দর বাড়ার কোনো মূল্যসংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।

১০ টাকা অভিহিত মূল্যের শাহজিবাজারের শেয়ার সর্বশেষ রোববার ৮৯ টাকার উপরে লেনদেন হয়।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই