চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড ১৪৮ কোটি ২০ লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান জানান, বাংলাদেশের ইতিহাসে এক মাসে এতো বেশি রেমিটেন্স আর কখনো আসেনি।

“মূলত রোজার ঈদ সামনে রেখে প্রবাসীরা দেশে তাদের পরিববার-পরিজনের কাছে বেশি অর্থ পাঠানোয় রেমিটেন্স প্রবাহ এই নতুন মাইলফলক ছুঁয়েছ।”

এছাড়া বৈধ চ্যানেলে রেমিটেন্স আনতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপও এতে অবদান রেখেছে বলে মনে করেন তিনি।

এর আগে ২০১২ সালের অক্টোবর মাসে ১৪৫ কোটি ৩৬ লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।

ঢাকা, ৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম) // জেআই