শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ভবিষ্যতে টেকসই শিল্পায়নের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে। এর জন্য প্রচুর জায়গা প্রয়োজন হবে। তাই জাতীয় স্বার্থ বিবেচনা করে বর্তমান সরকার রাষ্ট্রায়ত্ত কোনো শিল্প-কারখানা বিক্রি করবে না।
শিল্পমন্ত্রী আজ বুধবার বাংলাদেশ চিনিকল আখ চাষি ফেডারেশন নেতাদের সাথে বৈঠককালে এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) এর চেয়ারম্যান মাহমুদউল হক ভূঁইয়া, বাংলাদেশ চিনিকল আখ চাষি ফেডারেশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাজাহারুল হক প্রধান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান আলী বাদশাসহ অন্য নেতা ও বিএসএফআইসি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ফেডারেশনের নেতারা বলেন, রাষ্ট্রায়ত্ত পনেরটি চিনিকলে ২০১৩-২০১৪ মাড়াই মৌসুমে আখ চাষিরা এ পর্যন্ত বিক্রিত আখের বিপরীতে প্রায় শত কোটি টাকা পাওনা রয়েছেন। তাঁরা এ টাকা দ্রুত পরিশোধ করতে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রয়োজনে তাঁরা আখের পাওনা বাবদ চাষিদের অনুকূলে টাকার পরিবর্তে সরকার নির্ধারিত মূল্যে চিনি বরাদ্দের দাবি জানান।
শিল্পমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত যেসব কারখানা বর্তমানে লোকসানি রয়েছে, বিএমআরই ও পণ্য বৈচিত্রকরণের মাধ্যমে সেগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি আখ চাষিদের পাওনা পরিশোধসহ অন্যান্য সমস্যা সমাধানে পর্যায়ক্রমে উদ্যোগ নেয়া হবে বলে নেতাদের আশ্বস্থ করেন।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
রাষ্ট্রায়ত্ত কোনো শিল্প-কারখানা বিক্রি করবে না সরকার
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ভবিষ্যতে টেকসই শিল্পায়নের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে। এর জন্য প্রচুর জায়গা প্রয়োজন হবে। তাই জাতীয় স্বার্থ বিবেচনা করে বর্তমান সরকার রাষ্ট্রায়ত্ত কোনো শিল্প-কারখানা বিক্রি করবে না।





