উচ্চশিক্ষার জন্য বিদেশে গমনকারী শিক্ষার্থীদের ভ্রমণ খরচ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে তারা সর্বোচ্চ ৫০০ ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন। এর আগে সর্বোচ্চ ২০০ ডলার সঙ্গে নেয়ার সুযোগ ছিল।
সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটি বৈদেশিক মুদ্রায় লেনদেনে অনুমোদিত ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার ১১ নম্বর প্রচ্ছদের ১০ নম্বর অধ্যায়ের বি এর এ নম্বর ধারা অনুযায়ী এ প্রজ্ঞাপন জারি করা হবে বলে ওই সূত্র জানিয়েছে।
এতে বলা হয়, এখন থেকে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের বিদেশ ভ্রমণ ব্যয় বাবদ ৫০০ ডলার পর্যন্ত নেয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয়া হলো।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এখন উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীদের আনুসাঙ্গিক খরচ অনেক বেড়ে গেছে। এ কারণে শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত আবেদন ও চাহিদার পরিপ্রেক্ষিতে অর্থের পরিমাণ ৩০০ ডলার বাড়িয়ে দেয়া হয়েছে।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
বিদেশে শিক্ষার্থীরা ৫০০ ডলার নিতে পারবে
উচ্চশিক্ষার জন্য বিদেশে গমনকারী শিক্ষার্থীদের ভ্রমণ খরচ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে তারা সর্বোচ্চ ৫০০ ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন। এর আগে সর্বোচ্চ ২০০ ডলার সঙ্গে নেয়ার সুযোগ ছিল।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ, ব্যাংকিং লেনদেনে কি প্রভাব পড়বে?
সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও দেশের ব্যাংকিং লেনদেন ও কোর ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জরুরি নিরাপত্তা ইস্যুতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
জরুরি নিরাপত্তাসংক্রান্ত সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান
হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিতে থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। ছুটির আগে সোমবার শেষ কার্যদিবস আজ সোমবার (১৯ অক্টোবর)। এরপরে টানা পাঁচদিন ছুটি।
আজ খোলা থাকবে সব ব্যাংক
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে এর আগে আজ শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এছাড়া শেয়ারবাজার এবং আর্থিক প্রতিষ্ঠানও খোলা থাকবে।
দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে টানা পাঁচ দিনের ছুটি থাকছে। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন দুর্গাপূজার ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে।
















