সোমবার (১৭ এপ্রিল) সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ সংক্রান্ত যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বুধ (১৯ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নয় দিন বন্ধ থাকবে। পাশাপাশি বন্ধ থাকবে সব ব্যবসায়িক কার্যক্রম।
সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। এ বিষয়ে একটি চিঠি ইস্যু করা হয়েছে। ছুটি শেষে আগামী ২৯ এপ্রিল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি যথারীতি শুরু হবে।
এবি





