বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তের বিষয়ে রবিবার বৈঠক করবে সিআইডি ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই।
শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার মির্জা আবদুল্লাহ হেল বাকি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এক সংবাদ সম্মেলনে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছিল, শুক্রবার এফবিআইয়ের সঙ্গে তারা বৈঠক করবেন।
তবে সেদিন কার্যদিবস না হওয়ায় শিডিউল পরিবর্তন করে রবিবার বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠকে এফবিআইয়ের সঙ্গে তদন্ত সংশ্লিষ্ট কয়েকটি এজেন্ডা ছাড়াও টাকা ফেরতের বিষয়টি উঠে আসবে বলে জানিয়েছে তদন্ত সূত্র।
রিজার্ভের অর্থ চুরি যাওয়ার ৪০ দিন পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গত মঙ্গলবার মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়।
মানি লন্ডারিং প্রতিরোধ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে ওই মামলা করা হয়।
এসএম





