সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থান লক্ষ করা গেলেও অধিকাংশ কোম্পানির দরপতনে লেনদেন চলছে। একই সাথে টাকার পরিমানে লেনদেনে শ্লখগতি দেখা যাচ্ছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয় লেনদেন।
সোয়া ১ ঘন্টার লেনেদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬২৫ পয়েন্টে। ডিএসইতে মোট ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টি, কমেছে ১২৮টি আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে মাত্র ২০ কোটি ১ লাখ টাকার।
একই সময়ে
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯৪৬ পয়েন্টে। সিএসইতে মোট ১৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৮৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১ কোটি ৯ লাখ টাকার।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন, লেনদেনে শ্লথগতি