রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংকের চার মহাব্যবস্থাপককে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতি প্রদানপূর্বক তাদের চাকরি অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ন্যস্ত করা হয়েছে। সোমবার অর্থমন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত মহাব্যবস্থাপকরা হলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ড. নাজমুল বারী ও মো. খলিলুর রহমান চৌধুরী। অপর দু’জন হলেন অগ্রণী ব্যাংকের মিজানুর রহমান খান ও মো. নূরুল হক।
পদোন্নতিপ্রাপ্তদের অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যোগ দিতে প্রজ্ঞাপনে নির্দেশ দেয়া হয়েছে।
[b]ঢাক, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//ইএইচ[/b]
অর্থনীতি
রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংকের ৪ মহাব্যবস্থাপককে পদোন্নতি
রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংকের চার মহাব্যবস্থাপককে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতি প্রদানপূর্বক তাদের চাকরি অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ন্যস্ত করা হয়েছে। সোমবার অর্থমন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে





