ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ ৭ জুন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ২৯ জুলাই, শুক্রবার ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের জিমনেসিয়ামে অনুষ্ঠিত পুরুষ এককে চ্যাম্পিয়ন হন এশিয়ান টেলিভিশনের রকিবুল ইসলাম মানিক। এই ইভেন্টে রানার আপ হন একাত্তর টেলিভিশনের হাবিব রহমান এবং তৃতীয় স্থান অর্জন করেন চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম। ফাইনালে ২-০ সেটে রকিবুল ইসলাম মানিকের কাছে পরাজিত হন হাবিব রহমান। ব্যাডমিন্টন ইভেন্টে নতুন চ্যাম্পিয়ন পেল ডিআরইউ।
অপরদিকে নারী এককে চ্যাম্পিয়ন ডেইলি ভয়েজ অফ এশিয়ার মাকসুদা লিসা এবং রানার আপ নাগরিক টিভির শাহনাজ শারমীন।
আজ শুক্রবার ব্যাডমিন্টন ইভেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে রকিবুল ইসলাম মানিক, হাবিব রহমান, তারিকুল ইসলাম মাসুম এবং শামীম হাসান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের জিমনেশিয়ামে ব্যাডমিন্টন ইভেন্টে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব এবং ওয়ালটন হাইটেক ইন্ডস্ট্রিজ লিমিটেড এর অতিরিক্ত পরিচালক মোঃ মেহরাব হোসেন আসিফ।
টুর্নামেন্টের সার্বিক ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করছেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও লেভেল-২ সার্টিফাইড কোচ এনায়েত উল্লাহ খান।
আগামীকাল সকাল ১০টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আর্চারি ইভেন্ট অনুষ্ঠিত হবে।
ওয়ালটন-ক্র্যাব কলব্রিজে এদিকে ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যালের কলব্রিজ’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সেমিফাইনাল ও পরে ফাইনাল খেলা অনুষ্টিত হয়।
ফাইনালে দৈনিক জনতার আবু জাফর চ্যাম্পিয়ন, স্বদেশ প্রতিদিনের হরলাল রায় সাগর রানার আপ ও বিডিনিউজের কামাল হোসেন তালুকদার তৃতীয় স্থান লাভ করে।
কলব্রিজ ফাইনাল খেলা পরিচালনা করেন ক্র্যাবের সিনিয়র সদস্য শহীদুল ইসলাম। অনুষ্ঠানে ক্র্যাব নেতৃবৃন্দ ও সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড অতিরিক্ত পরিচালক মো. মেহরাব হোসেন আসিফ।
এবারের কলব্রিজ খেলায় অংশগ্রহণ করেন- নয়া দিগন্তের আবু সালেহ আকন, বিডিনিউজের কামাল হোসেন তালুকদার, জনতার আবু জাফর, সংবাদ প্রতিদিনের ইকরামুল কবীর টিপু, ইত্তেফাকের জামিউল আহসান সিপু, নয়া দিগন্তের জিলানী মিলটন, বাংলাদেশ সময়ের সুশান্ত কুমার সাহা, স্বদেশ প্রতিদিনের হরলাল রায় সাগর, বাংলা ট্রিবিউনের নুরুজ্জামান লাবু, সময়ের কাগজ টোয়েন্টিফোর ডটকমের শহিদুল ইসলাম।
এমআর





