দেশের বিরাজমান পরিস্থিতি থেকে উত্তোরণের লক্ষ্যে আগামীকাল রোববারের ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচিকে সফল করতে জাতীয় পতাকা হাতে লিফলেট বিতরণ করেছেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে এফবিসিসিআই ভবনের সামনে থেকে বায়তুল মোকাররম এলাকা পর্যন্ত ব্যবসায়ীদের মধ্যে তিনি এ লিফলেট বিতরণ করেন।
আগামীকাল ৮ ফেব্রুয়ারি সারাদেশের ব্যবসায়ীরা স্ব স্ব ব্যবসা, শিল্প প্রতিষ্ঠান, চেম্বার/ অ্যাসোসিয়েশনের সামনে জাতীয় পতাকা হাতে অবস্থান কর্মসূচি পালন করবে।
লিফলেট বিতরণের সময় সংগঠনের প্রথম সহ সভাপতি, সহ সভাপতি ও পরিচালকরা উপস্থিত ছিলেন।
জেআই





