[b]ঢাকা: [/b]এখন থেকে ব্যবসায়ী ও পেশাদাররা বাংলাদেশ ব্যাংকে পূর্বানুমতি ছাড়াই বিদেশি পেশাদার ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সদস্য পদের ফি পরিশোধ করতে পারবেন। দেশে কার্যরত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো স্থানীয় ব্যবসায়ী ও পেশাদারের হয়ে ফি বাবদ রেমিট্যান্স পাঠাতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেন নীতিমালার অনুচ্ছেদ-৯, অধ্যায়-১১-এর অনুসারে এডি ব্যাংকগুলোকে বিদেশি পেশাদার এবং বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সদস্যপদের ফি পরিশোধে রেমিট্যান্স প্রেরণের অনুমতি দেয়া হয়েছে।
তবে এক্ষেত্রে ব্যবসায়ী বা পেশাদার প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক নিয়ম-কানুন মেনে অর্থ পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেনের নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে স্থানীয় ব্যবসা বা পেশাদারির সংগঠনের প্রদত্ত তথ্যাবলী যথাযথভাবে ব্যাংকগুলোকে নিরীক্ষা করতে হবে।
এ সংক্রান্ত আন্তর্জাতিক সংগঠনগুলোর নিয়ম-পদ্ধতি সম্পর্কেও অবগত হতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ফি পরিশোধে অনুমতি লাগবে না
ঢাকা: এখন থেকে ব্যবসায়ী ও পেশাদাররা বাংলাদেশ ব্যাংকে পূর্বানুমতি ছাড়াই বিদেশি পেশাদার ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সদস্য পদের ফি পরিশোধ করতে পারবেন। দেশে কার্যরত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো স্থানীয় ব্যবসায়ী ও পেশাদারের হয়ে





