রাজধানীর মতিঝিলের বক চত্বরে একটি বাণিজ্যিক ভবনের ৭ তলায় আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (২২ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মতিঝিলের বক চত্বরে একটি বাণিজ্যিক ভবনের ৭তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।