দেশি পণ্য ব্যবহারে সচেতনতা তৈরি করতে মানববন্ধন ও র‌্যালি করেছে ‘দেশি’ নামে একটি সামাজিক সংগঠন।

শনিবার সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

সংগঠনের আহ্বায়ক দৈনিক সমকালের সিনিয়র সাব এডিটর খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ঢাকা পাবলিক কলেজের গণিত বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক মো. শাহজালাল, সোনালী ব্যাংকের কর্মকর্তা লুৎফর রহমান, হাফিজুর রহমান, মঞ্জুর-ই-ইলাহী, ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন খোকন প্রমুখ।

দেশি পণ্য ব্যবহার করে জন্মভূমির প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা।

এএইচ