ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার অপারেশনে নতুন নীতিমালা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নিরাপদ পেমেন্ট ব্যাবস্থা নিশ্চিতকরণে এরইমধ্যে এই নীতিমালা কার্যকরভাবে অনুসরণ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে।
রোববার এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত ২২ এপ্রিল পরিচালনা বোর্ডের ৩৫১তম সভায় ‘রেগুলেশন্স অন ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার-২০১৪’ অনুমোদন করা হয়। যা একক ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারে কার্যকর হবে।
সার্কুলারে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ ১৯৭২এর ৭এ(ই) অনুচ্ছেদের শর্ত অনুযায়ী বাংলাদেশে দক্ষ পেমেন্ট ব্যাবস্থার উন্নয়ন, সুশৃংখল ও নিরাপত্তা নিশ্চিতকরনে ব্যাংক অনুচ্ছেদ ৮২(১)ও ৮২(২) ক্ষমতা বলে এই নীতিমালা চালু করছে।
নতুন ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারে যা অনুসরণ করতে হবে-ক)পয়েন্ট-অফ-সেলস(পিওএস) টার্মিনালস, খ) অটোমেটেড ট্রেলার মেশিন (এটিএম), গ) কিওসকস বা সেল্ফ -সার্ভিস টার্মিনাল, ঘ) টিভি, অভ্যন্তরিন ও অন্যান্য যোগাযোগ চ্যানেল, ঙ) টেলিফোন সরঞ্জাম, চ) ক্রেডিট, চার্জ,প্রিইেড এন্ড ডেভিড কার্ডস, ছ) কার্ড ও নেটওয়ার্ক ভিত্তিক স্টোর্ড ভেলু প্রডাক্ট(ইলেক্ট্রনিক মানি)।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
অর্থনীতি
ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারে নতুন নীতিমালা আসছে
ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার অপারেশনে নতুন নীতিমালা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নিরাপদ পেমেন্ট ব্যাবস্থা নিশ্চিতকরণে এরইমধ্যে এই নীতিমালা কার্যকরভাবে অনুসরণ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে





